
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিরতিহীন ফ্লাইট চালু করলো অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস। প্রথমবারের মতো নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত কোনো এয়ারলাইনস এতো দীর্ঘপথ কোথাও না থেমে সরাসরি ফ্লাইট চালু করলো।শুক্রবার (১৮ অক্টোবর) ৪০ জন যাত্রী নিয়ে কান্তাসের বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে। এসব যাত্রীর অধিকাংশই কান্তাসের কর্মচারী। এ দীর্ঘপথ অতিক্রম করে আগামী রোববার (২০ অক্টোবর) সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণের কথা রয়েছে প্লেনটির।এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ প্লেন যাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।