News71.com
 International
 18 Oct 19, 08:02 PM
 200           
 0
 18 Oct 19, 08:02 PM

ভারতে উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো মোবাইল ফোনের ব্যবহার॥

ভারতে উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো মোবাইল ফোনের ব্যবহার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।উত্তর প্রদেশের উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখন থেকে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে আনতে বা ব্যবহার করতে পারবে না। রাজ্যের শিক্ষকরাও এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত।‘রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে’, বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এরইমধ্যে দাপ্তরিক বৈঠক, মন্ত্রিসভা বৈঠকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে আদিত্যনাথ সরকার। এবার বন্ধ করা হলো কলেজ-বিশ্ববিদ্যালয়ে।এক পর্যবেক্ষণে রাজ্য সরকার অনুধাবন করেছে যে, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক পাঠদানকালীন সময়ে মোবাইলে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন।সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকতে দেখা যায়। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন