News71.com
 International
 19 Oct 19, 10:36 AM
 165           
 0
 19 Oct 19, 10:36 AM

আইএস জঙ্গিদের ফেরত নেবে ইউরোপ ।।

আইএস জঙ্গিদের ফেরত নেবে ইউরোপ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক ও সিরিয়ায় এক সময় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসে যোগ দেয়া নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে কিছু ইউরোপীয় দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। শুক্রবার এক টুইটার বার্তায় তিনি একথা জানান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই প্রথম কিছু ইউরোপীয় দেশ তাদের যেসব নাগরিক এক সময় আইএসের হয়ে জঙ্গি তৎপরতা চালিয়েছিল তাদের ফেরত নিতে রাজি হয়েছে। ইউরোপীয় দেশগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানান ট্রাম্প। এসব দেশ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন তিনি। এর আগে, ডোনাল্ড ট্রাম্প বহুবার ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের দেশের নাগরিক দায়েশ জঙ্গিদের ফেরত না নিলে ইরাক ও সিরিয়া থেকে আটক এসব জঙ্গিকে যুক্তরাষ্ট্র মুক্ত করে দেবে। প্রসঙ্গত, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মদদে ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান ঘটলে ইউরোপীয় দেশগুলো থেকে হাজার হাজার যুবক এ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের দেশ দুটি থেকে উৎখাত হয়ে যাওয়ার পর এখন নিজ দেশের নাগরিক এসব জঙ্গিকে নিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপীয় দেশগুলো। দেশগুলোকে এখন ইরাক ও সিরিয়ার ব্যাপারে নিজেদের ভুল নীতির পরিণাম ভোগ করতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন