News71.com
 International
 20 Oct 19, 07:16 PM
 189           
 0
 20 Oct 19, 07:16 PM

ভারতের ঝাড়খণ্ডে বিজেপি নেতা ও তার স্ক্রীকে গুলি করে হত্যা॥

ভারতের ঝাড়খণ্ডে বিজেপি নেতা ও তার স্ক্রীকে গুলি করে হত্যা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে সন্তানদের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে মাওবাদী অধ্যুষিত খুন্তি জেলায় গত শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। রোববার (২০ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়। নিহত বিজেপি নেতার নাম শীতল মুন্ডা। তিনি স্থানীয় কুদাপুর্তি পঞ্চায়েতের বিজেপি বুথ প্রেসিডেন্ট এবং উপ-গ্রামপ্রধান। পুলিশ জানায়, শীতল মুন্ডা ও তার স্ত্রী মাদে হাসাকে দুর্বৃত্তরা গুলি করার সময় তাদের দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। গ্রামবাসী পরদিন শনিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশকে এ হত্যার সংবাদ জানায়।

খুন্তি জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট আশুতোষ শেখর জানান, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত করছেন। তদন্ত শেষ হলেই তারা ঘটনার বিস্তারিত বিষয় সম্পর্কে জানাতে পারবেন। তবে এ ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত মাওবাদী সংগঠনের কোনো সম্পৃক্ততা তারা পাননি বলে জানান তিনি। শীতল মুন্ডার সন্তানেরা জানায়, জিন্স ও টি-শার্ট পরা তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা পুকুর কাটার জন্য শীতল মুন্ডার কাছে চাঁদা চাইলে তিনি তা না দেওয়ায় তাকে গুলি করে হত্যা করে। গুলিতে শীতল মুন্ডার স্ত্রী মাদে হাসা চিৎকার করে উঠলে তাকেও গুলি করে হত্যা করা হয়। গ্রামবাসী জানান, উপ-গ্রামপ্রধান হিসেবে গ্রামে শীতল মুন্ডা দু’টি পুকুর কাটেন। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এজন্য প্রায়ই তার কাছে চাঁদা চেয়ে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন