News71.com
 International
 21 Oct 19, 06:58 PM
 175           
 0
 21 Oct 19, 06:58 PM

শব্দের পাঁচ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরির পথে ভারত ।।

শব্দের পাঁচ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরির পথে ভারত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে তৈরি সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে। এ বার আরও এক ধাপ এগিয়ে আরও দ্রুতগতি ও উন্নত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করল ভারত। এ বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ইতিমধ্যেই এ নিয়ে প্রাথমিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। খুব শীঘ্রই রাজনাথ সিংহ এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তির সূচনা করবেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন