News71.com
 International
 22 Oct 19, 10:43 AM
 160           
 0
 22 Oct 19, 10:43 AM

দ্রুত সরকারের পতন ঘটানো হবে ।। ইতালির প্রধান বিরোধী দল

দ্রুত সরকারের পতন ঘটানো হবে ।। ইতালির প্রধান বিরোধী দল

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালি সংসদের প্রধান বিরোধী দল লেগা নর্দের সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বর্তমান সরকারকে দ্রুত ক্ষমতা থেকে অপসারণ করার হুংকার দিয়েছেন। দেশটির রাজধানী রোমের ঐতিহাসিক সান জিওভান্নি চত্তরে প্রায় দুই লাখ লোকের সমাগমে ‘গর্বিত ইতালিয়ান’ শীর্ষক এক মহাসমাবেশ থেকে সরকারকে বাড়ি পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতায় আসার কথা বলেন সালভিনি। এসময় সালভিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। ওই সমাবেশে ফোর্জা ইতালিয়ার নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেন, নির্বাচিত নয় এমন একটি সরকার বাসায় ট্যাক্স ও হাতকড়া পড়াচ্ছে। ফ্রাতেল্লি দি ইতালিয়ার নেতা জর্জা মেলোনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘ইতালিতে বিদেশিদের নাগরিকত্ব তাঁদের অধিকার নয়, বরং আমাদের দেওয়া উপহার। কিন্তু এই সরকার নিজেদের স্বার্থে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে, যা প্রতিহত করা হবে।’ বর্তমানে ফাইভ স্টার মুভমেন্ট ও ডেমোক্রেটিক পার্টির জোট সরকার ক্ষমতায় রয়েছে। গত ৮ আগস্ট ফাইভ স্টার মুভমেন্ট ও লেগা নর্দের কোয়ালিশন সরকারের পতন ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন