News71.com
 International
 23 Oct 19, 09:31 PM
 210           
 0
 23 Oct 19, 09:31 PM

আফগানিস্তানে তালেবান হামলা ॥ নিহত ১৪ পুলিশ  

আফগানিস্তানে তালেবান হামলা ॥ নিহত ১৪ পুলিশ   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আলি আবাদ জেলার আরজ বেগি গ্রামে এক পুলিশ ফাঁড়িতে তালেবান বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ওই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক পরিষদের সহকারি চেয়ারম্যান সাইফুল্লাহ আমিরির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। নিহতদের মধ্যে পুলিশ ফাঁড়ির কমান্ডারও আছেন বলে নিশ্চিত করেন আমিরি ।এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, হামলায় ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন