News71.com
 International
 24 Oct 19, 10:00 PM
 194           
 0
 24 Oct 19, 10:00 PM

থাই রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আরো ৬ কর্মকর্তাকে বহিষ্কার॥  

থাই রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আরো ৬ কর্মকর্তাকে বহিষ্কার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাজ পরিবারের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে আরো ৬ রাজ কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার করেছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ণ। এরআগে চলতি সপ্তাহের সোমবার অসদাচরণ এবং রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে রাজকীয় সঙ্গী সিনেনাত ওংভাজিরাপাকদি'র পদবী-মর্যাদা তুলে নিয়েছেন থাই রাজা । গতকাল বুধবার বহিষ্কৃত ৬ রাজ কর্মকর্তা কর্মচারীর মধ্যে রয়েছেন এক নারী রাজকর্মী, এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আর দুইজন রাজ প্রহরী। তবে তাদের ষড়যন্ত্রের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল যে, সিনেনাত নিজেকে রানীর সমকক্ষ হিসেবে ভাবতে শুরু করেছিলেন এবং অতি উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই রাজকীয় সঙ্গীর আচরণ অসম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। থাই রাজা ভাজিরালংকর্ণ চতুর্থ রানী হিসেবে সুথিদাকে বিয়ের দু'মাস পর গত জুলাইয়ে মেজর জেনারেল সিনেনাতকে নিয়োগ দেয়া হয় ।


৭০ বছর থাইল্যান্ডের সিংহাসনের আসীন থাকার পর ২০১৬ সালের অক্টোবরে রাজা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন।তারপর সাংবিধানিকভাবে রাজা হন তার ছেলে ভাজিরালংকর্ণ। রাজা হয়ে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ণ রাজা দশম রামা উপাধি গ্রহণ করেন। ভাজিরালংকর্ণ ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ণ সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন