News71.com
 International
 25 Oct 19, 11:44 AM
 174           
 0
 25 Oct 19, 11:44 AM

৭ জনের ফাঁসি, মৃত্যুর প্রহর গুণছে ৯০ ইরানি শিশু অপরাধী॥  

৭ জনের ফাঁসি, মৃত্যুর প্রহর গুণছে ৯০ ইরানি শিশু অপরাধী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছরের শুরু থেকে অন্তত ১২ জন শিশু অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। সেই সঙ্গে কমপক্ষে ৯০ জন শিশু মৃত্যুর প্রহর গুণছে, পরিণত বয়স হলেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দেশটির আদালত গত বছর অন্তত ২৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১৩ সাল থেকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মোট ২১ জন শিশুকে। ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত বিশেষ তদন্তকারী কর্মকর্তা জাভেদ রহমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, ২০১৮ সালে ৭ শিশু অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তবে ইরান বলছে, আইন মেনেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই শিশুদের যত দ্রুত পরিণত বয়স হবে তাদের মৃত্যুদণ্ড তত দ্রুত কার্যকর করা হবে। ছেলেদের বয়স ১৫ এবং মেয়েদের বয়স ৯ হলে তাদের ক্ষেত্রে এ সময়টুকু নেয়া হয়। চলতি বছরের গত ১ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫ নম্বর শিশু আসামির নাম জইনব সেকানভান্দ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন