News71.com
 International
 25 Oct 19, 08:58 PM
 185           
 0
 25 Oct 19, 08:58 PM

আসিয়ান সামিটে রোহিঙ্গা ইস্যু তুলবে সিঙ্গাপুর॥

আসিয়ান সামিটে রোহিঙ্গা ইস্যু তুলবে সিঙ্গাপুর॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর জানিয়েছে, পরবর্তী আসিয়ান সামিটে দেশটি এ নিয়ে আলোচনা করবে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের একটি বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি দল। পরে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, ব্যাংককের পরবর্তী আসিয়ান সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর। বাংলাদেশের এই প্রতিনিধি রয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন