
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ট্রান্সবেইকাল এলাকার গর্নি গ্রামে একটি সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে ৮ সহকর্মী নিহত হয়েছে। এতে আরও অন্তত ২জন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষমন্ত্রীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটিতে গুলি চালায় ওই সেনা। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ঘাতক সেনাকে আটক করা হয়েছে। তিনি সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তাকে জোরপূর্বক সেনাদলে নিযুক্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত ।