
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে দীপাবলি পালন করা হয় ঘটা করে। তবে এবার সেটা আরো দ্বিগুণ হতে যাচ্ছে। দীপাবলি উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকার আজ শনিবার যে 'দীপোত্সবে'র আয়োজন করেছে সেখানে ৫ লাখ ৫১ হাজার প্রদীপ জ্বালিয়ে মেতে উঠবে আলোর উত্সবে। আজ দু’শ ২৬ কোটির প্রকল্পের ঘোষণাও করবে যোগি সরকার। দীপাবলির এই উত্সবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এছাড়াও সেখানে থাকবেন উত্তর প্রদেশের বিশিষ্টজনরা । উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, আজ শনিবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে অযোধ্যায় রামের জন্য শোভাযাত্রা। সাকেত কলেজ থেকে রামকথা পার্ক পর্যন্ত এই শোভাযাত্রা। তিনি আরো বলেন, সাংস্কৃতিক সন্ধ্যায় রাম-সীতার একটি প্রতীকি প্রদর্শনী হবে। বিকাল ৪টা ১৫ থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে রামকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানসূচিকে কেন্দ্র করেই সরকারের বিভিন্ন প্রকল্প ঘোষণা করার কথা ছিল। যেখানে আমন্ত্রিতরা তাদের বক্তব্য রাখার কথা। এ প্রসঙ্গে সরকারি মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেন, গত দুই বছর ধরে উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ এই 'দীপোত্সব' আয়োজন কর। এখন থেকে এটি একটি রাজ্য সরকারের অনুষ্ঠান হিসেবেই গণ্য হবে ।