News71.com
 International
 27 Oct 19, 07:26 PM
 222           
 0
 27 Oct 19, 07:26 PM

দাবানলে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছেন ২০ লাখ মানুষ॥

দাবানলে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছেন ২০ লাখ মানুষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বিশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশংকা তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের আশংকায় ঘর ছাড়তে হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০ হাজার মানুষকে। রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। অঙ্গরাজ্যেটির ইতিহাসে একসঙ্গে এত মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) সতর্কতামূলক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘোষণা দিয়েছে। এর আগে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পিজিঅ্যান্ডই’র এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (২৮ অক্টোবর) পর্যন্ত বিদ্যুৎ সুবিধা বন্ধ থাকার কথা। ওই কর্মকর্তা বলেন, ‘মানুষের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মলনে বলা হয়, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বাতাসের তীব্র প্রবাহ অব্যাহত থাকবে। এসময় বিদ্যুৎ সংযোগ থাকলে নতুন করে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিদ্যুৎ সুবিধা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, এই বিদ্যুৎ বিভ্রাট ‘অগ্রহণযোগ্য।’ এদিকে, সোনোমা কাউন্টির কিনক্যাড দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে ২৫ হাজার ৪৫৫ একর (১০ হাজার ৩শ’ হেক্টর) জমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন