News71.com
 International
 28 Oct 19, 06:46 PM
 217           
 0
 28 Oct 19, 06:46 PM

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলা ॥ আহত ১৫

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলা ॥ আহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপুর অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলা চালিয়েছে চরমপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলের দিকে সোপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, সোমবার বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন