
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানের সম্ভর হ্রদ ও পার্শ্ববর্তী এলাকায় গত এক সপ্তাহে হঠাৎ প্রায় ১০ হাজার পাখি মারা গেছে। এক সঙ্গে এত সংখ্যক পাখির মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এভিয়ান বচুলিজ়ম রোগে আক্রান্ত হয়েই পাখিগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর সন্দেহ বন দফতরের। বিষাক্ত খাবার পেটে গেলে পাখিরা এই রোগে আক্রান্ত হয়। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, নোনা পানি অতিরিক্ত দূষিত হওয়াতেই এই মৃত্যু-মিছিল। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে ঘটনার সূত্র উদঘাটন সম্ভর হ্রদে ৭০ সদস্যের একটি বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠিয়েছে সরকার। এই কারণটি যেন অন্য পাখির শরীরে ছড়িয়ে না পড়ে সে জন্য চেষ্টা করছেন এই দল। গত সপ্তাহের সোমবার থেকে পাখিদের এই মৃত্যু-মিছিল শুরু হয়। প্রথমে সেখান থেকে ৭১৬টি পাখির মৃতদেহ উদ্ধার হয়। পরের দিন হ্রদের নোনা জল থেকে উদ্ধার হয় ১৬২২টি মৃতদেহ। এর পর বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার যথাক্রমে ১৯২২, ৫৪০ এবং ৩২৬৫টি পাখির দেহ উদ্ধার হয়। শনিবারও বহু পাখির মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। মৃত পাখিদের মধ্যে রয়েছে, নর্দ্যার্ন শোভেলার, রাডি শেলডাক, প্লোভার্স, অ্যাভোচেটজ, ব্ল্যাক-উইং-সহ নানা প্রজাতির পাখি রয়েছে।