News71.com
 International
 18 Nov 19, 01:34 PM
 221           
 0
 18 Nov 19, 01:34 PM

আত্মসমর্পণ করেছেন আইএসের ৬০০ সদস্য॥

আত্মসমর্পণ করেছেন আইএসের ৬০০ সদস্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গেল দুই সপ্তাহে আত্মসমর্পণ করেছেন আইএসের ছয় শতাধিক সদস্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে পাকিস্তান, ইরান, রাশিয়া ও তাজিকিস্তানের নাগরিক রয়েছেন। সম্প্রতি আফগানিস্তান থেকে আইএস মুক্ত করার ঘোষণা দেয় দেশটির সরকার। এর কিছুদিনের মধ্যেই আত্মসমর্পণ শুরু করে আইএস সদস্যরা। দেশটির পূর্বাঞ্চলে সম্প্রতি ২৪ নারী ও ৩১ শিশুসহ ১৮ জন আত্মসমর্পণ করেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কয়েকটি এলাকা থেকে আইএস নির্মূল হয়েছে। তবে, নতুন জায়গায় ঘাঁটি গড়তে পারে, এমন আশঙ্কায় সজাগ রয়েছে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন