
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ৩টার দিকে রাজস্থানের নাগুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতরা নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন।