
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বন্দরনগর মারসেইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত এক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা হয়েছে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে। রোববার (০১ ডিসেম্বর) বন্দরনগর মারসেইতে বন্যার্ত মানুষের উদ্ধারকাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া, রোববার বন্যায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।