News71.com
 International
 03 Dec 19, 06:43 PM
 234           
 0
 03 Dec 19, 06:43 PM

প্রবল তুষারঝড়ের প্রভাবে নিউ ইয়র্কে জরুরি সতর্কতা জারি॥

প্রবল তুষারঝড়ের প্রভাবে নিউ ইয়র্কে জরুরি সতর্কতা জারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে প্রবল তুষারঝড়ের প্রভাবে নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডে প্রচুর তুষারপাত হচ্ছে। নিউ ইয়র্কের সাতটি কাউন্টিতে এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছেন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিছু অঞ্চলে প্রায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। সোমবার রাতে, আরও তিন থেকে ছয় ইঞ্চি তুষারপাত হতে পারে। তুষারঝড়ের কারনে এখন পর্যন্ত অন্তত সাড়ে সাতশ দুর্ঘটনা ঘটেছে। জনসাধারণের সহায়তায় বিভিন্ন এলাকায় ন্যাশনাল গার্ডদের তিনশ সদস্যকে মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। তুষারঝড়ের কারণে সাতশ ফ্লাইট বাতিল এবং পাঁচ হাজার দুইশ ফ্লাইট স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া, বোস্টনে সব সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, আগামী কয়েকদিন নিউ ইয়র্ক ছাড়াও পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যসাচুসেটস, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইনে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন