
আন্তর্জাতিক ডেস্কঃ বন্দি বিনিময়ের মাধ্যমে নিজ দেশের গবেষকদের ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র ও ইরান। চীনা বংশোদ্ভূত এক মার্কিন গবেষককে গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে আটক করেছিল ইরান।সুইজারল্যান্ডের সহযোগিতায় এই বন্দিবিনিময় করা হয়। ২০১৬ সালে মার্কিন গবেষক জাই ওয়াংকে আটক করে ইরান। পরবর্তীতে তাকে কারাগারে তাকে রাষ্ট্রীয় বন্দি হিসেবে কারাগারে পাঠানো হয়। বিদেশি সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বন্দি করা হয়েছিল। অন্যদিকে, গত বছর শিকাগোর বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন কোষ বিশেষজ্ঞ মাসুদ সোলেমানি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি বাণিজ্য নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানে জৈবিক উপাদান রফতানি করার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মুক্তিলাভের পর নিজ দেশে ফিরে গেছেন ইরানি গবেষক মাসুদ সোলেমানি।