News71.com
 International
 09 Dec 19, 06:31 PM
 202           
 0
 09 Dec 19, 06:31 PM

নেদারল্যান্ডের রাজধানী হেগে’র উদ্দেশ্যে নেপিডো ছাড়লেন মিয়ানমার সু’চি॥

নেদারল্যান্ডের রাজধানী হেগে’র উদ্দেশ্যে নেপিডো ছাড়লেন মিয়ানমার সু’চি॥

আন্তর্জাতিক ডেস্কঃ দ্য হেগের উদ্দেশে মিয়ানমার ছাড়ছেন অং সান সু চি, নেপিডো বিমানবন্দরে। ২০১৭ সালের আগস্ট মাস থেকে প্রায় দুই বছর চার মাস অতিবাহিত হতে চলেছে, বাংলাদেশ রোহিঙ্গা সংকটের মধ্যে রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসী সোচ্চার হয়েছিল এবং রয়েছে। মিয়ানমার রোহিঙ্গাদের হাজার বছরের নিবাস রাখাইন (পূর্বতন আরাকান) থেকে যে পরিকল্পিত নৃশংসতার মাধ্যমে গত ২০ বছর ধরে উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তা বিশ্বের অধিকাংশ দেশ, এমনকি জাতিসংঘের মতে জাতিগত নিধন এবং পরিকল্পিত গণহত্যা। সর্বশেষ নৃশংসতা ও গণহত্যার বাস্তবায়ন হয়েছে দুই বছর ধরে। শুরু হয়েছিল ২০১৬ সালে। তবে ২০১৭ সালের আগস্ট মাসে তা চূড়ান্ত রূপ নেয় ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে। মিয়ানমার সেনাবাহিনী স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বীদের সমর্থনে এমন কোনো বর্বরতা নেই, যা রোহিঙ্গাদের ওপর চালায়নি।

বাংলাদেশ তাদের ওপর চাপানো এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগ নিয়েও এগোতে পারেনি। যারা দৃশ্যত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে পারবে, তাদের মধ্যে চীন, ভারত, জাপান ও রাশিয়া কার্যত তেমন কোনো পদক্ষেপ নিয়েছে বলে প্রমাণিত নয়। বাংলাদেশ এরপরও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিকভাবে সুসম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে পারছে না। বিগত দুই বছরে বিশ্বের বহু দেশের স্বাধীন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, আন্তর্জাতিক বিচার আদালতের তদন্তে বিষয়গুলো প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের অনুরোধে মধ্য আফ্রিকার দেশ গাম্বিয়া অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) তরফ থেকে জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) নেদারল্যান্ডসের দ্য হেগে মামলা দাখিল করেছে। কাল ১০ ডিসেম্বর এর শুনানি হতে যাচ্ছে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার কততুকু সংরক্ষিত হয় সেটা এখন সময়ের ব্যাপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন