News71.com
 International
 10 Dec 19, 01:06 PM
 236           
 0
 10 Dec 19, 01:06 PM

নিউজিল্যান্ডের পর্যটন কেন্দ্রে অগ্ন্যুৎপাত॥ ৫ জনের মৃত্যু

নিউজিল্যান্ডের পর্যটন কেন্দ্রে অগ্ন্যুৎপাত॥ ৫ জনের মৃত্যু

আন্তজাতিক ডেস্কঃনিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন ও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। খবর রয়টার্সের। হোয়াইট আইল্যান্ড থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার জন টিমস।অগ্ন্যুৎপাতের আগে ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন