News71.com
 International
 13 Dec 19, 07:34 PM
 243           
 0
 13 Dec 19, 07:34 PM

বড় জয়ে ক্ষমতার কাছাকাছি বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ।।

বড় জয়ে ক্ষমতার কাছাকাছি বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ।।

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই বরিস জনসন হতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই বুথ ফেরত জরিপের এই ফল প্রকাশ করা হয়।এ জরিপ অনুযায়ী সব আসনের ভোট গণনা শেষ হলে কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ২০১৭ সালের নির্বাচন থেকে ৫০টি আসন বেশি।বিবিসি, স্কাই এবং আইটিভির পক্ষে জরিপকারী প্রতিষ্ঠান ইপসস মোরি এ জরিপ পরিচালনা করে। জরিপের এই আভাস সত্যি হলে এটি হবে ১৯৮৭ সালের পর কনজারভেটিভের বড় বিজয়। আর ১৯৩৫ সালের পর লেবার পার্টির সবচেয়ে খারাপ ফল।অন্যদিকে লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্ত ফল শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিটি প্যাটেল বলেছেন, ক্ষমতায় গেলে ক্রিসমাসের আগেই সংসদে আইন পাস করে ব্রেক্সিট বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন তারা।বুথ ফেরত জরিপ হচ্ছে- ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে আসার পথে তাদের হাতে একটি নকল ব্যালট পেপার দিয়ে তা পূরণ করতে বলা হয়। ১৪৪টি ভোট কেন্দ্রে এই বুথ ফেরত জরিপ পরিচালনা করা হয়। এ ধরণের জরিপের ফল সাম্প্রতিক বছরগুলোতে প্রায় সত্যি বলে প্রমাণিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন