News71.com
 International
 14 Dec 19, 07:53 PM
 236           
 0
 14 Dec 19, 07:53 PM

দিল্লি চাইলেও বাংলায় এনআরসি-ক্যাব কার্যকর হবে না॥নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা

দিল্লি চাইলেও বাংলায় এনআরসি-ক্যাব কার্যকর হবে না॥নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী রোববার থেকে টানা চার দিন কর্মসূচি ঘোষণা করেছেন মমতা। রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের করবে তৃণমূল সুপ্রিমো। এদিকে পশ্চিমবঙ্গে এনআরসি বা ক্যাব, এর কোনোটিই কার্যকর হবে না বলে নিশ্চিত করেছেন মমতা। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সবার উদ্দেশে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় মমতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার সবার কাছে অনুরোধ থাকবে, ভুল বোঝাবুঝি করবেন না। কেউ উত্তেজনা ছড়বেন না, প্ররোচনায় পা দেবেন না, উস্কানিতে কেউ কান দেবেন না। তিনি বলেন, সবাই নিশ্চিন্তের থাকুন, বাংলায় ক্যাব হচ্ছে না। এখানে এনআরসিও কার্যকর হবে না। কারণ হচ্ছে, এখানে আমাদের সরকার আছে। এ কাজ করতে গেলে রাজ্য সরকারকে করতে হবে। কেন্দ্রীয় সরকার আইন করলেই কার্যকর হবে না। আমরা বলেই দিয়েছি, এটা আমরা কার্যকর করবো না। তিনি বলেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সবাই ভোটার। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন। দয়া করে রাস্তা ব্লক করবেন না, আইন হাতে তুলে নেবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন