
আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত বেড়ে ১৬তে দাডিয়েছে । এখনও সেখানে কমপক্ষে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিপোর্ট লেখা পর্যন্ত তারা আদৌ বেঁচে আছেন কিনা বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া অগ্ন্যুৎপাতের ঘটনায় দগ্ধ আরও ২০ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিউজিল্যান্ডের উদ্ধারকারী দল রবিরবার হোয়াইট আইল্যান্ডে ফের অভিযান চালালেও নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ৮ পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা ৭৫ মিনিট ধরে হোয়াইট আইল্যান্ডের এক যায়গায়, যেখানে ধারণা করা হচ্ছিল এক জনের মৃতদেহ আছে সেখানে অভিযান চালায়।স্থানীয় শহরের ডেপুটি পুলিশ কমিশনার মাইক ক্লিমেন্ট সাংবাদিকদের বলেছেন, জায়গাটিতে আমরা কোন মৃতদেহ খুঁজে পাইনি।গত ১০ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির সময় হোয়াইট আইল্যান্ডে ৪৭ জন পর্যটক ছিলেন।