News71.com
 International
 16 Dec 19, 11:39 AM
 182           
 0
 16 Dec 19, 11:39 AM

প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তানি পুলিশ॥

প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তানি পুলিশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে একটি হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজি (পিআইসি) হাসপাতালে বুধবার (১১ ডিসেম্বর) কয়েকশ আইনজীবীসহ ওই হামলায় হাসান নিয়াজী অংশ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হাসানকে ধরতে তার লাহোরের বাড়িতে কয়েকদফা হানা দিয়েও তাকে পাওয়া যায়নি।

গ্রেপ্তার এড়াতে প্রধানমন্ত্রীর ভাতিজা এখন পালিয়ে বেড়াচ্ছেন বলেই অনুমান করা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পিআইসিতে আইনজীবীদের ওই হামলা-ভাংচুরের ঘটনায় এক নারীসহ হাসপাতালটির অন্তত তিন রোগীর মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে স্যুট-টাই পরিহিত আইনজীবীদের হাসপাতালের কর্মীদের মারধর এবং ভাংচুর চালাতে দেখা গেছে। ক্ষুব্ধ আইনজীবীরা পরে পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছিলেন। খবর পেয়ে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা-ভাংচুরের ওই ঘটনায় অংশ নেয়া আইনজীবীদের মধ্যে হাসানকে দেখা যাচ্ছে- এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীরা প্রধানমন্ত্রীর ভাতিজার এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন