
আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল তুষারপাতে বিপর্যস্ত ভারতের উত্তর প্রদেশের জনজীবন। তাপমাত্রা নীচের দিকে নামতে থাকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। তুষারপাতের সঙ্গে যোগ হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সবচে নাজুক অবস্থা জম্মু-কাশ্মীরের। শীত মৌসুমের শুরুতেই এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটকরা। সড়কে জমে থাকা তুষারের স্তূপে যান চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা রোধে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। পরিস্থিতি অবনতি হতে থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে, হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায়ও একই পরিস্থিতি রয়েছে।