News71.com
 International
 19 Dec 19, 10:44 AM
 178           
 0
 19 Dec 19, 10:44 AM

ব্রিটেনে নতুন বিজয়ীদের শপথ গ্রহণ ।।

ব্রিটেনে নতুন বিজয়ীদের শপথ গ্রহণ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী আইনপ্রণেতাদের শপথ গ্রহণ হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে তাদের শপথ হয়। সবার আগে শপথ নেন হাউজ অব কমন্সের নবনির্বাচিত স্পিকার লিন্ডসে হয়েল। পরে, একে একে শপথ নেন বিভিন্ন দল থেকে নির্বাচিত আইনপ্রণেতারা। বৃহস্পতিবার, রানির ভাষণের মধ্য দিয়ে নবনির্বাচিত পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, নির্বাচনে বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। যদিও, সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। মন্ত্রিসভায় বেশকিছু রদবদলের আভাসও দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন