News71.com
 International
 19 Dec 19, 11:25 AM
 195           
 0
 19 Dec 19, 11:25 AM

ফ্রান্সে চলমান শ্রমিক ধর্মঘটে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরাও ।।

ফ্রান্সে চলমান শ্রমিক ধর্মঘটে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরাও ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে ফ্রান্সে চলমান শ্রমিক ধর্মঘটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিক্ষোভে কর্মজীবীরাও যোগ দেয়ায়, স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর এর প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। আলোচনার মাধ্যমে ধর্মঘটের অবসান চান প্রবাসীরা। শিল্প, সাহিত্য, প্রেম ও সৌন্দর্যের নগরী হিসেবে প্যারিসের খ্যাতি জগৎ জুড়ে। কিন্তু তা এখনও যেন ভোগান্তির শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। সরকারের অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে লাখো আন্দোলনকারী এখন রাজপথে। এতে জনভোগান্তি চরমে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এক বাংলাদেশি প্রবাসী বলেন, পরিবহন বন্ধ থাকায় ট্যাক্সি করে যেতে হয়। স্কুল-লেজেও যেতে পারছিনা। ভোগান্তী চরমে উঠেছে। ধর্মঘটের নেতিবাচক প্রভাবের কারণে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্যও । অন্য এক প্রবাসী বাংলাদেশি বলেন, আমাদের এখানে সব সময় ট্যুরিস্ট থাকতো। আন্দোলনের কারণে আমাদের কোনো ট্যুরিস্ট নাই। সে কারণে ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। একটি ফলপ্রসূ আলোচনা মাধ্যমেই অবসান হতে পারে এই ধর্মঘটের--- এমনটাই মনে করেন ফরাসিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন