
আন্তর্জাতিক ডেস্কঃ দেশে আগুন ‘জ্বালানো’র অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শাহের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি শুধু আপনার দলের (বিজেপি) সভাপতি নন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন। আগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ।’’এরই পাশাপাশি রেলের সম্পত্তি নষ্ট করলে দেখামাত্র গুলির যে নির্দেশ রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি দিয়েছেন, তারও কড়া নিন্দা করেছেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা। তাঁর বক্তব্য, ‘‘এক হাজার বুলেটের দামের থেকে ১০ জন লোক যদি পথে নেমে শান্তির কথা বলেন, তা হলে তার দাম অনেক বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। দাঙ্গা, সন্ত্রাস দিয়ে হয় না।’’