
আন্তর্জাতিক ডেস্কঃরাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে দেওয়া মৃতু্দন্ডের রায়কে অন্যায্য অভিহিত করে তার পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইমরান খানের সরকার। পারভেজ মোশাররফের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সরকার তার পক্ষ নেবে বলে বুধবার জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর।সংবাদসূত্রডন,রয়টার্স। মঙ্গলবার দেশটির তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ আদালতের একটি বেঞ্চ সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃতু্যদন্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর মধ্যরাতে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর ও প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ তথ্য সহকারী ডা. ফিরদৌস আশিক আওয়ান এক যৌথ সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর বলেন, 'আমি এ মামলায় আইনের পক্ষে লড়াই করবো, কোনো ব্যক্তির জন্য নয়।'তিনি আরও বলেন, 'বিশেষ আদালতের এই মামলায় সাবেক প্রেসিডেন্ট মোশাররফকে সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেওয়া হয়নি। তারপর তার অনুপস্থিতিতে অভিযুক্তের কোনো বক্তব্য বা বিবৃতি না নিয়েই রায় ঘোষণা করা হয়েছে। মোশাররফ যখন দেশের বাইরে আইসিইউতে ভর্তি তখন তাড়াহুড়ো করে রায়ের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।'অ্যাটর্নি জেনারেল বলেন, 'মোশাররফকে ৩৪২ অনুচ্ছেদের (সংবিধানের) অধীনে তার বক্তব্য রেকর্ড করা, সাক্ষ্য ও সাক্ষী উপস্থাপন এবং ভিডিও লিংকের মাধ্যমে রায় বাতিলের অনুরোধ রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি। তার আগেই কমিশনের (বিশেষ আদালত) বিচারকরা পদত্যাগও করেছেন।'ইমরান খান সরকারের প্রধান এই কৌঁসুলি আরও বলেন, 'রাষ্ট্রদ্রোহের অপরাধে কাউকে শাস্তি প্রদান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। কিন্তু এ মামলায় সংবিধানের অধীনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। একটি বিচার প্রক্রিয়া শুধু সুষ্ঠু হওয়াই উচিত নয় একই সঙ্গে তা যে সুষ্ঠু হচ্ছে এটা দৃশ্যমান হওয়াও উচিত।'এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর সামরিক বাহিনীর পক্ষে মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, 'রাষ্ট্রদোহের দায়ে পারভেজ মোশাররফের মৃতু্যদন্ডের ঘটনাটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পদমর্যাদার জন্য বিরাট এক বেদনা ও কষ্টকর ব্যাপার।'
পারভেজ মোশাররফের রায়ের বিপক্ষে সামরিক বাহিনীর অবস্থান তুলে ধরে আসিফ গফুর বলেন, 'একজন সাবেক সেনাপ্রধান, সশস্ত্র বাহিনী প্রধানদের কমিটির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশের হয়ে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।' পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, 'পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রত্যাশা করে যে, ইসলামিক প্রজাতন্ত্রী পাকিস্তানের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায়বিচার করা হবে।' দেশটির 'সেনা সমর্থিত' সরকারের জন্য সামরিকবাহিনীর এমন বিবৃতিকে হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে এ সাজা দেয়া হলো।পারভেজ মোশাররফ সামরিক অভু্যত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন।২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে দেশটির সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। তারপর বিক্ষোভ শুরু হলে অভিশংসনের ঝুঁকি এড়াতে ২০০৮ সালে পদত্যাগ করেন।