News71.com
 International
 21 Dec 19, 07:37 AM
 266           
 0
 21 Dec 19, 07:37 AM

রাশিয়া সদর দফতরের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত ১ ।।

রাশিয়া সদর দফতরের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত ১ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সদর দফতরের কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেনপরে হামলাকারীকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মস্কোর সদর দফতরের কাছে এলোপাতাড়ি গুলি ছুড়ে ওই বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকধারীর গুলিতে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে পুলিশ। হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন