News71.com
 International
 23 Dec 19, 11:29 PM
 217           
 0
 23 Dec 19, 11:29 PM

হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯।।

হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।   সোমবার স্থানীয় পুলিশের বরাতে, এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এখনো হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন. যাদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা।  নিউজিল্যান্ডের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরিগুলোর একটি  হোয়াইট আইল্যাণ্ড। স্থানীয়দের কাছে এই আগ্নেয়গিরিটি হোয়াকারি নামে পরিচিত।ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়। গত ৯ই ডিসেম্বর অগ্নুৎপাত শুরু হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক।   

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন