News71.com
 International
 24 Dec 19, 03:58 PM
 221           
 0
 24 Dec 19, 03:58 PM

ঝাড়খণ্ডে বিজেপির পতন।। জেএমএম-কংগ্রেস জোটের জয়

ঝাড়খণ্ডে বিজেপির পতন।। জেএমএম-কংগ্রেস জোটের জয়

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট।এরইমধ্যে, কংগ্রেস-ঝাড়খন্ড মোর্চা জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হার মেনে নিয়ে জনগণের রায়কে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছেন বিজেপি প্রধান অমিত শাহ।ঝাড়খন্ডের বিধানসভার ৮১ আসনের মধ্যে কংগ্রেস-ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট পেয়েছে ৪৭টি আসন আর ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ২৫টি আসন। ইতোমধ্যে সেখানে কংগ্রেস সমর্থকরা জয় উদযাপন শুরু করে দিয়েছে। জোটের নেতা হেমন্ত শোরেনই হতে যাচ্ছেন সেখানকার পরবর্তী মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারে থাকলেও আঞ্চলিক নির্বাচনে ক্রমেই প্রভাব হারাচ্ছে বিজেপি।

গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলো নরেন্দ্র মোদির দল।   

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন