News71.com
 International
 25 Dec 19, 12:25 PM
 238           
 0
 25 Dec 19, 12:25 PM

এনআরসি নিয়ে নিজের বক্তব্য উল্টে দিলেন অমিত শাহ।।

এনআরসি নিয়ে নিজের বক্তব্য উল্টে দিলেন অমিত শাহ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে নিজের কথাই উল্টে দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, দেশ জুড়ে এনআরসি করা নিয়ে কোনও কথা মন্ত্রিসভায় হয়নি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই কথা বলেছিলেন। মোদির সেই বক্তব্যই সমর্থন করলেন অমিত শাহ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি সাক্ষাৎকারে তিনিও দাবি করেন, সংসদ বা মন্ত্রিসভায় দেশ জুড়ে এনআরসি করা নিয়ে কোনও আলোচনাই হয়নি।যদিও দেশটির লোকসভায় দাঁড়িয়েই তিনি এ বিষয়ে কথা বলেছেন। এছাড়া, ঝাড়খন্ড রাজ্যসভার নির্বাচনী প্রচারণায় গিয়েও দেশজুড়ে এনআরসি হবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।

 

এ দিন মোদীকে সমর্থন করে অমিত শাহ দাবি করেন, মন্ত্রিসভা বা সংসদে দেশ জুড়ে এনআরসি করা নিয়ে কোনও আলোচনাই হয়নি। বিরোধীরাই এ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। এনআরসি ও সিএএস নিয়ে বিক্ষোভের মধ্যেই এনপিআর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ দিন অমিত শাহ সকল রাজ্য সরকারের কাছেই জনগণনা (এনপিআর) চালু করার জন্য আবেদন করেন। তিনি বলেন, এনপিআরের কাজ দশ মিনিটেই হয়ে যাবে। জন মানচিত্র ছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন করা সম্ভব নয়। রাজ্য সরকারের মধ্যে কোনও আশঙ্কা থাকলে তা হলে তা সরিয়ে দিন। এনপিআর-এর তথ্য এনআরসি-তে ব্যবহার করা যাবে না। দুটি প্রক্রিয়ার মধ্যে কোনও লেনদেন নেই। এনপিআর-এর জন্য কোনও নথি প্রয়োজন নেই। সাক্ষাৎকারে অমিত বলেন, আমি স্পষ্ট করে দিতে চাই যে এনপিআর-এর মাধ্যমে কেউই নাগরিকত্ব হারাবেন না। এনপিআর-এ কারও নাম না থাকতে পারে। কিন্তু, তাতে কারও নাগরিকত্ব চলে যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন