
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গোলা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। মঙ্গলবার ত্রিপোলির দক্ষিণাঞ্চলের একটি সবজি বাজারে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার জন্য বিদ্রোহীগোষ্ঠী খলিফা হাফতার বাহিনীকে দায়ী করা হয়েছে। গেলো এপ্রিলে জাতিসংঘ স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে হাফতার বাহিনী। তাদের সহায়তা দিচ্ছে রাশিয়া, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, দু'পক্ষের সংঘাতে গেলো ৯ মাসে ২৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬৩ জন। বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৪ হাজার বাসিন্দা। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অভিযানে প্রধানমন্ত্রী মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকেই টালমাটাল লিবিয়া।