News71.com
 International
 26 Dec 19, 11:00 AM
 236           
 0
 26 Dec 19, 11:00 AM

বড়দিনের অনুষ্ঠানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নিহত সাত।।

বড়দিনের অনুষ্ঠানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নিহত সাত।।

আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিনে বিশ্বের বিভিন্ন দেশে সহিংসতায় সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার যুক্তরাজ্যের লন্ডনের ব্যাটারসি চার্চ রোড এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিজের বাড়ির সামনেই এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারে নি পুলিশ। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। একইদিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি শপিং মলের সামনে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। পুলিশ জানায়, শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষকে লক্ষ্য করে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এছাড়া নর্থ ক্যারোলাইনাতে আলাদা একটি বন্দুক হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বড়দিনের সন্ধ্যায় বস্টনের একটি পার্কিং লট থেকে এক মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ফ্রান্সের বেসাঙ্কোনে বন্দুক হামলায় তিনজন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন