News71.com
 International
 26 Dec 19, 11:13 AM
 233           
 0
 26 Dec 19, 11:13 AM

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য আবারও পাকিস্তানকে কালোতালিকাভুক্ত করল আমেরিকা॥

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য আবারও পাকিস্তানকে কালোতালিকাভুক্ত করল আমেরিকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ এ নিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য কালো তালিকাভুক্ত করল আমেরিকা। তবে আমেরিকার এই কালোতালিকা ইসলামাবাদ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এক্ষেত্রে ভারতকে ওই তালিকা থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন প্রশাসন। পাকিস্তান তার ভাষায় বলেছে, ভারতে গরু জবাইয়ের জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে, অধিকৃত কাশ্মীরে অচলাবস্থা এবং সাম্প্রতিক নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হয়েছে। তারপরও ভারতকে এই কালোতালিকা থেকে মুক্তি দেয়া হয়েছে এবং পাকিস্তানকে তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এটি আমেরিকার পক্ষপাত দুষ্ট আচরণ।পাকিস্তান বলছে- এটি শুধু সরেজমিনের বাস্তবতা থেকে দূরে সরে আসা নয় বরং এই ধরনের তালিকা করার স্বচ্ছতা এবং বিশ্বস্ততা নিয়েও ইসলামাবাদ প্রশ্ন তুলছে। পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমেরিকার কালোতালিকা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কোনো উন্নতি ঘটাবে না।পাকিস্তানসহ নয়টি দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক কালোতালিকায় রয়েছে। তবে ওই তালিকা থেকে সুদানকে বাদ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন