News71.com
 International
 27 Dec 19, 12:58 PM
 186           
 0
 27 Dec 19, 12:58 PM

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলবে॥ মুখ্যমন্ত্রী মমতা

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলবে॥ মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ বৃহস্পতিবার, কলকাতায় এক সমাবেশে দেয়া বক্তব্যে এমনটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে তার দল তৃণমূল পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন মমতা। এই আইনের বিরোধিতায় ২৯শে ডিসেম্বর ঝাড়খণ্ড ও ৩০শে ডিসেম্বর পুরুলিয়ায় সভা করবেন বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে, এনআরসি ও সিএএ নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে রাজধানী নয়াদিল্লির এক জনসভায় অভিযোগ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনিয়ে গুজব ছড়ানোর জন্য কংগ্রেসকে দোষারোপ করার পাশাপাশি দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেনমিত শাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন