
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে দুই ভিন্নমতালম্বী নিহত হয়েছে। তেলসমৃদ্ধ দাম্মাম এলাকার একটি গ্রামে ওই অভিযান চালানো হয়।প্রসঙ্গত, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে দেশটির গণতন্ত্রপন্থী রাজনৈতিক ও মানবাধিকারকর্মী, ধর্মীয় আলেম এবং বুদ্ধিজীবী তথা সমালোচকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়। অভিযানে ইতোমধ্যে বেশ কিছু লোক নিহত হয়েছেন। অনেক আলেমকে ফাঁসি ও বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে।তারই অংশ হিসেবে দাম্মাম এলাকায় ওই অভিযান চালানো হয়। এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত বলে পরিচিতি রয়েছে।এর আগে গত ২ ডিসেম্বর সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ভিন্ন মতাবলম্বী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে।এ ছাড়া গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেট অফিসে খুন করা হয় প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগিকে। তিনি যুবরাজের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।