News71.com
 International
 27 Dec 19, 01:03 PM
 240           
 0
 27 Dec 19, 01:03 PM

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭ ।।

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ; এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বেক এয়ার এয়ারক্রাফটের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে বিবিসি জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা তৎপরতা শুরু করেছেন। এখন পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।উড়োজাহাজটি বৃহত্তর শহর আলমাতি থেকে রাজধানী নূরসুলতানের উদ্দেশে উড্ডয়ন করে সকাল ৭টা ২২মিনিটে। এর কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে দুইতলা ভবনের ওপর বিধ্বস্ত হয় এটি।বিধ্বস্ত হওয়া উড়োজাহাজে ৯৫ যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন না লাগায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয় বিধ্বস্ত উড়োজাহাজ ও দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিওতেধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন