
আন্তর্জাতিক ডেস্কঃ আবারো মঞ্চ ছেড়ে পালালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতরাতে আশদোদ শহরে রকেট হামলার সাইরেন বেজে উঠার পর তিনি অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পালিয়ে যান এবং বিশেষ নিরাপদ স্থানে অবস্থান নেন।পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, একটি নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। কিন্তু মঞ্চে উঠার কয়েক মিনিটের মধ্যে সাইরেন বেজে উঠে। এর পরই তিনি ভয়ে তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যান। এ সময় তার দেহরক্ষীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়।প্রসঙ্গত, গতকাল থেকে আবারো গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও ফিলিস্তিনিদের ভয়ে দৌড়ে সমাবেশের মঞ্চ ছেড়েছিলেন নেতানিয়াহু। এরও আগে তিনি রকেট থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছিলেন। সে সময় এ সংক্রান্ত ছবি ভাইরাল হয়েছিল।ইসরায়েলি বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবি করলেও ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে।