News71.com
 International
 28 Dec 19, 10:00 PM
 220           
 0
 28 Dec 19, 10:00 PM

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প॥

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ৪৫ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় এ ভূমিকম্প হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, মার্কিন ভূতত্ত্ব জরিপের তথ্য মতে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৫ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন