News71.com
 International
 28 Dec 19, 10:09 PM
 215           
 0
 28 Dec 19, 10:09 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি!  

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি!   

আন্তর্জাতিক ডেস্কঃ ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ অবস্থা বিশ্বের বহু দেশের মানুষের। এর মধ্যে আলোচনায় ছিল ভারতের লাদাখের মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা। তবে এর চেয়েও বহু কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়। বাংলাদেশ সময় শনিবার (২৮ ডিসেম্বর) সকালে আলাস্কার তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানা গেছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিগত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। সর্বশেষ আলাস্কার বেটলস শহরের তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা। এটি দিনেও খুব বেশি বাড়ে না। তবে চলমান এ অবস্থা আলাস্কায় অস্বাভাবিক কিছু নয়। কারণ বছরের বিভিন্ন সময়ের অন্তত ১১ দিন রাতেই সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি থেকে এরও নিচে নামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন