News71.com
 International
 29 Dec 19, 12:23 PM
 264           
 0
 29 Dec 19, 12:23 PM

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ।।

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায়একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির একটি সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক কার্লে আন ম্যাককর্ড।লাফায়েতে শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে মোট ছয়জন আরোহী থাকলেও দুর্ঘটনায় এক আরোহী বেঁচে গেছেন।উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার স্থানীয় সময় সকাল ৯:২২ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেরও ক্ষতি হয়েছে।বিমানটি একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে থাকা আরও দু'জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন