
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে রাশিয়া একটি নতুন আন্ত-মহাদেশীয় অস্ত্র, যা কিনা শব্দের গতির চাইতে ২৭ গুণ দ্রুত গতিসম্পন্ন তা শুক্রবার থেকে কার্যক্ষম হয়েছে। এর ফলে সে দেশের পক্ষে পারমানবিক আঘাত হানার ক্ষমতা আরো বেড়ে গেল।পুতিন এই Avangard hypersonic glide vehicle কে, ১৯৫৭ সালে সোভিয়েট ইউনিয়নের নিক্ষেপ করা প্রথম উপগ্রহের সঙ্গে তুলনা করে বলেন, এটি হচ্ছে বিশাল এক সাফল্য। এই নতুন রুশ অস্ত্র এবং চীনের তৈরি অনুরূপ ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিচলিত করেছে এবং যুক্তরাষ্ট্র এখন তার প্রতিরক্ষা কৌশল নিয়ে ভাবছে।The Avangard কে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের উপর বসানো হয় তবে সাধারণ ক্ষেপনাস্ত্রের উপর বসানো অস্ত্র যেমন নির্ধারিত পথে যেতে পারে, এই ব্যবস্থায় অস্ত্রটি লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য বায়ুমন্ডলে তার গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে এর গতি রোধ করা প্রতিপক্ষের জন্য কঠিন বিষয় হয়ে উঠতে পারে।প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগো পুতিনকে জানান Avangard hypersonic glide vehicle সহ প্রথম ক্ষেপনাস্ত্র ইউনিটটি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।