News71.com
 International
 01 Jan 20, 12:21 PM
 225           
 0
 01 Jan 20, 12:21 PM

নতুন বছরে কাশ্মীরে আবারও এসএমএস সেবা চালু॥

নতুন বছরে কাশ্মীরে আবারও এসএমএস সেবা চালু॥

আন্তর্জাতিক ডেস্কঃ বছরের প্রথম দিনে কাশ্মীরে মোবাইল মেসেজ বা এসএমএস সেবা চালু হয়েছে।প্রায় ৫ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাতে কাশ্মীরে মোবাইল মেসেজ বা এসএমএস সেবা চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নতুন বছরে কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে, তবে সাধারণ মানুষের জন্য তা বন্ধই থাকবে। এর আগে, ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময়ে এই পদক্ষেপ নেয়া হয়। প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে যাতে একত্রিত করতে না পারে তারজন্যই এই পদক্ষেপ নেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন