
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের পাহাড়ি অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনা প্রধান শেন ই-মিং নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আলজাজিরা।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারে জেনারেল সেন ই-মিংসহ সেনাবাহিনীর ১২ জন কর্মকর্তা ছিলেন। চীনা নববর্ষের আগে সৈন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সেনা প্রধান শেল উত্তরপূর্বের ইলান কাউন্ট্রিতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে ব্ল্যাক হক হেলিকপ্টার। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ৮টা ২২ মিনিটে জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে।বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতের দেহ পড়েছিল।