News71.com
 International
 04 Jan 20, 10:45 AM
 179           
 0
 04 Jan 20, 10:45 AM

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র॥

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে এ অঞ্চলে যেকোনও মুহূর্তে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার। নতুন এ ৩ হাজার সেনা কুয়েতে অবস্থানরত ৭৫০ মার্কিন সেনা বহরে যোগ দেবে। এদিকে অন্যপ্রান্তে দেশ দু’টির মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিম আকাশে যুদ্ধবিমানের মহড়া চলছে। যুদ্ধবিমান সতর্ক অবস্থানে থেকে পাহারা দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এ আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আলোচিত নাম মেজর জেনারেল কাসেম সোলাইমানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন