News71.com
 International
 04 Jan 20, 11:46 AM
 166           
 0
 04 Jan 20, 11:46 AM

ইরানি কমান্ডার সোলাইমানিকে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ॥

ইরানি কমান্ডার সোলাইমানিকে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কাসেম সোলাইমানিসহ পাঁচ জন নিহত হয়েছেন । হত্যাকাণ্ডের ঘটনার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল ও তুরস্কের আনাদলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে কাসেম সোলাইমানির গাড়ি বহরে হামলার পরপরই গাড়িতে দাউ দাউ আগুন জ্বলতে দেখা যাচ্ছে। মার্কিন ড্রোন থেকে একে একে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কাসেম সোলাইমানির গাড়ি বহরে।

শুক্রবার হত্যাকাণ্ডের পর পেন্টাগন বলছে, ইরাক ও পুরো অঞ্চলে মার্কিন সেনা ও কূটনীতিকদের ওপর হামলার পরিকল্পনা করে আসছিলেন সোলাইমানি। শিয়াদের কয়েকটি সশস্ত্র ইউনিট মিলে দ্য হাশেদ নেটওয়ার্ক গঠিত হয়েছে। তাদের অধিকাংশই তেহরানের ঘনিষ্ঠ। তাদের অবশ্য ইরাকি সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করে ফেলা হয়েছে। আল-কুদসের প্রধান সোলাইমানি ইরাকে প্রতিবেশী ইরানের মূলপ্রতিনিধির কাজ করে আসছিলেন। সরকারবিরোধী বিক্ষোভসহ বিভিন্ন সময়ে তিনি ইরাক সফরে গিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, কাসেম সোলাইমানির হত্যার হাত থেকে বিদেশে মার্কিন নাগরিকদের রক্ষায় চূড়ান্ত প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন